• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

লাল গালিচায় সংবর্ধনা শেষে কেরানীগঞ্জে এলো ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

রাজকীয় আয়োজনে বিদায় জানানো হলো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে। বিশেষ সাজসজ্জায় মহিষটিকে রাজকীয় পোশাক পরানো হয়। পরে রঙিন কালার স্মোকের মধ্য দিয়ে লাল গালিচায় হাঁটিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় তাকে।

সোমবার (২৫ মে) বিকালে মহিষ‘ ডোনাল্ড ট্রাম্পে’র ক্রেতা মহিষটিকে নিতে এলে লাল গালিচায় সংবর্ধনার মাধ্যমে বিদায় জানানো হয়।

দুপুর থেকে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের খামারীরা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে গোসল করিয়ে বিদায় জানানোর প্রস্তুতি নেয়। পরে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে রাজকীয় পোশাক পরিয়ে হরেক রংয়ের কালার স্মোক উড়িয়ে লাল গালিচায় হাটিয়ে বিদায় জানায়। এ সময় উপস্থিত ফার্মের মালিকপক্ষ ও লোকজন ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অপরদিকে ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রেতা ও তার সঙ্গে আসা বন্ধু ও স্বজনরা।

‘এলভিনো’ জাতের মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতোই। যে কারণে ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। মহিষের এই নামের প্রচারিত খবরটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পেলে তা ভাইরাল হয়।

তবে এর আগেই ৬ থেকে ৭ মাস আগে ৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’কে ৫৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছিলেন কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকার ক্রেতা সামির। এরপর মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে শিশু কিশোর যুবকরাই নন অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশা ব্যক্ত করেন।

মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশ্বের বহুল পরিচিত রয়টার্স, দি টেলিগ্রাফ, দি মিরর, এএফপি, নিউইয়র্ক পোস্ট, ফ্রান্স টোয়েন্টিফোর, ম্যানিলা টাইমস, গালফ নিউজসহ অসংখ্য আন্তর্জাতিক গণমাধ্যমে আলভিনো জাতের মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সংবাদ প্রচার করতে দেখা গেছে। সোমবার বিকালে ভাইরাল এই ‘ডোনাল্ড ট্রাম্প’টি কেরানীগঞ্জের ক্রেতার বাড়ি জিনজিরা রসুলপুর এলাকায় চলে আসে।

এক দর্শনার্থী জানান, ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এতদিন নারায়ণগঞ্জে ছিল। এখন কেরানীগঞ্জে চলে এসেছে এটা তাদের কাছে অনেক আনন্দের।

কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকার বাসিন্দা ‘ডোনাল্ড ট্রাম্পে’র ক্রেতা সামির জানান, মহিষটি অনেকদিন আগে ক্রয় করেছিলেন। হঠাৎ ভাইরাল হওয়ার খবর পান। এখন মহিষটিকে একনজর দেখার জন্য তার এলাকার লোকজনও ভিড় করছে তার বাড়িতে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...