• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে পান দোকানদার বাবুকে হত্যা মামলায় গ্রেপ্তার সিয়ামের দায় স্বীকার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় পান দোকানদার বাবুকে (৬০) হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সিদ্দিক সিকদার ওরফে সিয়াম আদালতে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 

 

পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার (৮ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্নার আদালত আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

 

এর আগে, আসামিকে আদালতে হাজির করেন কেরানীগঞ্জ থানার পুলিশ। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি তা রেকর্ড করার করেন এই তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

 

এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার অফিসার সাইফুল আলম। তিনি বলেন, পান দোকানদার বাবুকে দেওয়ালের সাথে আঘাত করে হত্যা করেছে সিয়াম। যা সে নিজেই স্বীকার করেছে। পূর্ব থেকে তাদের মধ্যে একটি বিরোধ ছিল। ঘটার পর তিনি পালিয়ে না গিয়ে ঘটনাস্থলে ছিলেন যেন‌, পুলিশ তাকে সন্দেহ‌ না করে। তবে পুলিশ তার কৌশল বুঝে ফেলে তাকে গ্রেপ্তার করে।

 

এর আগে, সোমবার কেরানীগঞ্জের কদমতলীর দিন ফার্নিচার এর সিট গোডাউন এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...