বিশ্বকাপে ৯২ বছর আগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ব্রাজিল, ১৯৩৪ আসরে। মরক্কো আবার সবশেষ ছয় আসরের কোনোটিতেই নিজেদের উদ্বোধনী ম্যাচে জিততে পারেনি। আজ সেই পরিসংখ্যান উল্টেপাল্টে লেখার প্রত্যয় দুদলের।
মরক্কো-ব্রাজিলের সেই উত্তেজনা পূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে যুগান্তরের পাতায়। মাঠের লড়াই, ম্যাচের ফলাফল ও পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা জানতে চোখ রাখুন এখানে।
১৪ জুন ২০২৬, ০৪:৩৬ এএম
ব্রাজিল ১:১ মরক্কো
১৪ জুন ২০২৬, ০৪:২৬ এএম

ইসমাইল সাইবারি। ছবি: সংগৃহীত
ব্রাজিল ০:১ মরক্কো
মরক্কোর সমর্থকেরা চাইলে স্বপ্নের জগতে ভাসতে পারেন। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শুরুর ২১ মিনিটের মাথায় এগিয়ে গেছে ১-০ গোলে। বল দখলেও ব্রাজিলের সমানে সমান লড়ছে আফ্রিকার চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলের রক্ষণভাগের মাঝখান চিরে দুর্দান্ত এক থ্রু পাস বাড়ান ব্রাহিম দিয়াজ। নিখুঁত সেই পাসে দৌড়ে গিয়ে বলের নিয়ন্ত্রণ নেন ইসমাইল সাইবারি।
দুই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাকের মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া সাইবারির সামনে তখন গোলরক্ষক অ্যালিসনও লাইন ছেড়ে বেরিয়ে এসেছেন। কিন্তু এতটুকুও বিচলিত হননি মরক্কোর এই মিডফিল্ডার। অসাধারণ স্থিরতায় বলটিকে আলতো করে তুলে জালে পাঠান তিনি।
১৪ জুন ২০২৬, ০৪:১৫ এএম
ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি নেইমার। কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না নেইমার। তবে ঘোষিত একাদশে আছেন ইবানিয়েজ, দগলাস সান্তোস এবং ইগর থিয়াগো।
নেইমার না থাকার কারণে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ‘১০ নম্বর’ জার্সিধারীকে ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা। বাংলাদেশ সময় শনিবার (১৪ জুন) ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে মাঠে নামবে দুদল। হাইভোল্টেজ ম্যাচের জন্য দুদলই শুরুর একাদশ জানিয়েছে।
ব্রাজিলের একাদশ
আলিসন বেকার (গোলরক্ষক), ইবানিয়েজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।