• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে বদ্ধ ঘরে মিলল নরসুন্দর শ্রী শমির চন্দ্র শীলের নিথর দেহ কেরানীগঞ্জে ডিবির হাতে ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ডাকাত, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬ মাওয়া হাইওয়েতে প্রেমিকার সামনে ছুরিকাঘাতে যুবক হত্যা, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার কেরানীগঞ্জে আর্জেন্টিনার দাপট, হার মানল ব্রাজিল! কেরানীগঞ্জে ‘আব্বা’ ডাকতে বলার জেরে বন্ধুকে খুন! মাঠে ফিরলেন নেইমার: সেলেসাও শিবিরে স্বস্তির সুবাতাস ও নতুন আশার সঞ্চার গাজীপুরে পোশাক কারখানায় পানি খেয়ে অসুস্থ ২ শতাধিক শ্রমিক তিন লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা, বস্তায় মরদেহ শুধু পোস্ট করে ফেসবুক থেকে আয় করুন ৩ হাজার ডলার

কেরানীগঞ্জে আর্জেন্টিনার দাপট, হার মানল ব্রাজিল!

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আর সমর্থকদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। জমজমাট এই লড়াইয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (২০ জুন) বিকেলে কোন্ডা ইউনিয়নের জাজিরা উচ্চবিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা নিজ নিজ দলের জার্সি পরে মাঠে নামেন। দর্শকেরাও পছন্দের দলের জার্সি পরে খেলা উপভোগ করেন। খেলা শুরুর আগেই মাঠ ও আশপাশের এলাকায় বিভিন্ন বয়সি ফুটবলপ্রেমীদের ভিড় জমে। ৭০ মিনিটের এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একপর্যায়ে আর্জেন্টিনা দল ২-১ গোলে ব্রাজিলকে পরাজিত করে।

স্থানীয় বাসিন্দারা জানান, সারা দেশের মতো ফুটবল উন্মাদনায় পিছিয়ে নেই কেরানীগঞ্জ। বিভিন্ন এলাকায় পতাকা ও ফেস্টুন টাঙানোর পাশাপাশি সমর্থকেরা জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন। এরই অংশ হিসেবে স্থানীয় খেলোয়াড়দের উদ্যোগে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরি। খেলা শেষে তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিপুণ রায় চৌধুরি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের এই প্রীতি ম্যাচ প্রমাণ করেছে, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সম্মান ও ভালোবাসার মধ্য দিয়েই খেলাধুলার প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। তরুণদের মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।

খেলার আয়োজক অ্যাডভোকেট শাহিন রহমান বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তাদের মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...