• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মুন্নির ঝুলন্ত মরদেহ দক্ষিণ কেরানীগঞ্জে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের প্রেমিকার বিয়ের দিন গাছের সঙ্গে ঝুলছিল প্রেমিকের মরদেহ কেরানীগঞ্জের পাঁচ ইউনিয়নের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত বুড়িগঙ্গা থেকে দুই মরদেহ উদ্ধার, একজনের পরিচয় শনাক্ত প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে করলেন বিয়ে কেরানীগঞ্জের সাবেক ওসিসহ বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি তেঘরিয়া ইউনিয়ন পরিষদে হোল্ডিং কার্ডের নামে বাণিজ্যের অভিযোগ

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

চলতি বছরের জুলাই মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৫৮টি। এসব দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৫৭ জন, শিশু ৪৮ জন। 

এছাড়া ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৮ জন, যা মোট নিহতের ৩৩.১৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪.৭১ শতাংশ। দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫.৪৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন, অর্থাৎ ১২.২৫ শতাংশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সংবাদমাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো ‘জুলাই মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন’- এ এসব তথ্য জানানো হয়।

যেখানে বলা হয়, এই সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

যানবাহনভিত্তিক নিহতের চিত্রে বলা হয়েছে, দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৮ জন (৩৩.১৭ শতাংশ), বাসের যাত্রী ২১ জন (৫.০৪ শতাংশ), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি আরোহী ১৯ জন (৪.৫৬ শতাংশ), মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ৭ জন (১.৬৮ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (অটোরিকশা-অটোভ্যান-ইজিবাইক-সিএনজি-মিশুক) ৯৪ জন (২২.৫৯ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-পাখিভ্যান) ২৬ জন (৬.২৫ শতাংশ) এবং রিকশা-বাইসাইকেল আরোহী ৫ জন (১.২০ শতাংশ) নিহত হয়েছেন।

দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন বিষয়ে রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৯টি (৩৬.৮৯ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১৫৫টি (৩৩.৮৪ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৬১টি (১৩.৩১ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ৬৬টি (১৪.৪১ শতাংশ) শহরের সড়কে এবং ৭টি (১.৫২ শতাংশ) অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার ধরনে উল্লেখ করা হয়েছে- দুর্ঘটনাগুলোর ১২৩টি (২৬.৮৫ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ১৬৪টি (৩৫.৮০ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৮টি (২৩.৫৮ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৫৪টি (১১.৭৯) শতাংশ যানবাহনের পেছনে আঘাত করা এবং ৯টি (১.৯৬ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে- ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি-ড্রাম ট্রাক-ময়লাবাহী ট্রাক ২২.৫০ শতাংশ, যাত্রীবাহী বাস ১৭.৪৪ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স-জিপ ২.৯৫ শতাংশ, মোটরসাইকেল ২৪.১৯ শতাংশ, থ্রি-হুইলার (অটোরিকশা-অটোভ্যান-ইজিবাইক-সিএনজি-মিশুক-লেগুনা) ১৮.৪২ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন-ভটভটি-আলমসাধু-পাখিভ্যান-টমটম-মাহিন্দ্র) ৭.৩১ শতাংশ, রিকশা-বাইসাইকেল ১.৮২ শতাংশ এবং অজ্ঞাত যানবাহন ৫.৩৪ শতাংশ।

দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৭১১টি। বাস ১২৪, ট্রাক ৯২, কাভার্ডভ্যান ১৫, পিকআপ ১৭, ট্রাক্টর ৬, ট্রলি ৮, লরি ১১, ড্রাম ট্রাক ৯, ময়লাবাহী ট্রাক ২, মাইক্রোবাস ৬, প্রাইভেটকার ৮, অ্যাম্বুলেন্স ৪, জিপ ৩, মোটরসাইকেল ১৭২, থ্রি-হুইলার ১৩১ (অটোরিকশা-অটোভ্যান-ইজিবাইক-সিএনজি-মিশুক-লেগুনা), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৫২ (নসিমন-ভটভটি-আলমসাধু-পাখিভ্যান-টমটম-মাহিন্দ্র), রিকশা ৯, বাইসাইকেল ৪ এবং অজ্ঞাত যানবাহন ৩৮টি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৪টি দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...