• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুলের পাশে দাঁড়ালেন ডিসি ফরিদা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দিদারুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে দিদারুল ইসলামের হাতে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় মিজ ফরিদা খানম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্বই নয়, তাদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করার একটি প্রয়াস। শিক্ষা অর্জনের ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা শারীরিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সরকার ও জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি দিদারুল ইসলামের লেখাপড়া অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সহায়তা পেয়ে দিদারুল ইসলাম জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহযোগিতা তাঁর শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...