• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযানে ৭ দালাল গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাসপোর্ট অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ থেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপসচিব কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এবং র‌্যাব-১০-এর সদর কোম্পানির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতার হওয়া সাত দালাল হলেন হানিফ (৪০), উসমান ফারুক মাহিম (২১), মো. রাতুল (২৪), সব্বির (২৫), মোরাদ (২৪), আবুল হাসান (৩৮) এবং মো. আরমান (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত হানিফ, উসমান ফারুক মাহিম, মো. রাতুল ও সব্বিরকে ২০ দিনের, মোরাদ ও আবুল হাসানকে ১৫ দিনের এবং মো. আরমানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

জনস্বার্থে দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...