• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

আগামীকাল নড়াইলে যাবেন এডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি

রানা আহমেদ
প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের ৩১১ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী নড়াইলে যাচ্ছেন।

 

আগামীকাল রোববার (১৯ জুলাই) সকালে তিনি নড়াইল জেলা সফরে যাবেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

 

সফরসূচি অনুযায়ী এডভোকেট নিপুন রায় চৌধুরী রোববার সকালে ঢাকাস্থ নিজ বাসভবন থেকে সড়ক পথে নড়াইলের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি মধুমতী সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার বিএনপির নেতা, কর্মী ও সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে তাকে বরণ করে নিবেন।

 

এরপর তিনি লোহাগড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করবেন। পরে তিনি নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকবেন। আইন-শৃঙ্খলা বৈঠক শেষে তিনি নড়াইল জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সবাই মিলিত হবেন। দুপুরে তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদের লোহাগড়ার বাসভবনে সাক্ষাৎ শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন। বিকালে তিনি ঝিনাইদহের উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করবেন বলে জানা গেছে।

 

এদিকে সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট নিপুন রায় চৌধুরীর নড়াইল ও লোহাগড়ায় আগমন উপলক্ষে নড়াইল ও লোহাগড়ার দলীয় নেতারা দফায় দফায় প্রস্তুুতি সভা সম্পন্ন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...