• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে গলাকাটা অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদারবাগ গ্রীন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তানজিলা (১৭) নামে এক কিশোরীর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত তানজিলা বাঘৈর রাজেন্দ্রপুর এলাকার মৃত হাবিব মিয়া ও নাছিমা বেগম এর সন্তান। উদ্ধারকালে তার পরনে ছিল কালো রঙের জামা ও নীল (ব্লু) জিন্স প্যান্ট।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন গদারবাগ গ্রীন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা একটি মেয়ের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করেছে। পুলিশ আরো জানায, নিহত তানজিলা সোমবার তার নিজ বাড়ি রাজেন্দ্রপুর থেকে তার খালার বাসা কালিন্দী এর উদ্দেশ্যে গতকাল সকাল দশটার সময় রওনা করে এবং দেড়টার দিকে তার খালার বাসায় এসে পৌঁছায় এবং দুপুরে খাওয়া দাওয়া করে দুপুর তিনটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা করে নিখোঁজ থাকে। পরিবারের লোকজন সাম্বভ্য সব আত্মীয় -স্বজনের বাসায় খোঁজখবর নেয় কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি। আজ সকাল ১০ টার দিকে গদারবাগ গ্রীন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকায় তার মৃত্যু দেহ পাওয়া যায়। নিহতের মা ঘটনাস্থলে এসে মেয়ের লাশ সনাক্ত করেন।
মা নাছিমা বেগম জানান, আমার মেযে গতকাল সোমবার সকালে আমার বোন জরিনার বাড়িতে কালিন্দীতে আসে। সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে নিখোঁজ হয়। আমরা সারা রাত বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক জায়গায় খোজাখুজি করেও আমার মেয়ে কোথাও পাই নাই। আজ সকালে লোকমুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমার মেয়ের জবাই করা লাশ পড়ে থাকতে দেখি।
কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ মামুন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...