• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়ার ক্যানসার টিকায় আশার আলো, প্রথম রোগীর শরীরে মিলছে ইতিবাচক ফল বাগেরহাটে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে শ্রমিক নিহত ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩ যানবাহনে হামলার আশঙ্কা দেশজুড়ে সতর্কতা জারি করল পুলিশ সদর দপ্তর রাজধানীতে হঠাৎ কেন বাড়ছে বোমাতঙ্ক? কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু কেরানীগঞ্জে পরিত্যক্ত ইটভাটার পাশে মিলল রাজমিস্ত্রির লাশ কেরানীগঞ্জে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা কী হচ্ছে কেরানীগঞ্জে? চার দিনে চার লাশ উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক! নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিলমিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত প্লটের জঙ্গলের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পুলিশ জানায়, মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের যৌথ টিম কাজ শুরু করেছে।

এ বিষয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৫ থেকে ৬ দিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। একই সঙ্গে পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...