• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

কেরানীগঞ্জে পরিত্যক্ত ইটভাটার পাশে মিলল রাজমিস্ত্রির লাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে একটি পরিত্যক্ত ইটভাটার পাশের জঙ্গল থেকে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টার দিকে আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজের পেছনের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি চান মিয়া গাজী ওরফে চান্দু (৬৫)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। জীবিকার তাগিদে দক্ষিণ কেরানীগঞ্জে ব্যাচেলর হিসেবে বসবাস করে রাজমিস্ত্রির কাজ করতেন।
খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তদন্তের অংশ হিসেবে ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...