• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

আসামির জন্য আনা পাউরুটিতে পাওয়া গেল গাঁজা-ইয়াবা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানায় নেওয়ার সময় এক হাজতির কাছে থাকা পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২ আগস্ট) আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, মামুন নামের এক হাজতিকে নিয়মিত হাজিরার জন্য সিএমএম ১১ নম্বর আদালতে আনা হয়। শুনানি শেষে হাজতখানায় নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে তার এক স্বজন তাকে একটি পাউরুটি দেন।

পরে হাজতখানায় প্রবেশের আগে নিয়মিত তল্লাশির সময় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সন্দেহ হলে পাউরুটিটি পরীক্ষা করা হয়। এ সময় পাউরুটির ভেতর থেকে কাগজে মোড়ানো তিনটি গাঁজার পুরিয়া ও তিনটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর বিষয়টি আদালত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পাউরুটিটি কে দিয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের কর্মকর্তারা জানান, আদালতের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হাজতিদের কাছে যাতে কোনো নিষিদ্ধ বস্তু পৌঁছাতে না পারে, সে জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...