• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে ৫৯৬ পিস ইয়াবাসহ মো. মামুন মৃধা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় মামুন মৃধার কাছ থেকে ৫৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মামুন মৃধা মাদারীপুরের শিবচর থানার বাশকান্দা এলাকার মো. সাহাব উদ্দিন মৃধার ছেলে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, মামুন দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
র‌্যাব-১০ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...