• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে মোবাইলের দোকানে চুরির ঘটনায় ৪ দিনেও মামলা নিচ্ছে না পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

কেরানীগঞ্জের জিনজিরা বাসস্ট্যান্ড এলাকায় একটি মোবাইল ফোনের দোকান থেকে মোবাইল ফোন চুরির ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার ৪ দিন পার হলেও মামলা নেয়নি কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকান মালিক মো. রাসেল।

জানা যায়, ভুক্তভোগী মো. রাসেল জিনজিরা বাসস্ট্যান্ড এলাকার রাণী প্লাজায় ‘মোবাইল ওয়ার্ল্ড’ নামে একটি মোবাইল ফোনের দোকান পরিচালনা করেন। তার অভিযোগ, চার দিন আগে গত ৮ আগস্ট তার দোকান থেকে মোবাইল ফোন চুরি হয়। তার দোকানে থাকা সিসিটিভি ফুটেজে চোরদের মুখ ঢাকা অবস্থায় দেখা যায়, এবং ৪ জনকে সিসিটিভিতে মোবাইল ফোন লুট করতেও দেখা যায়। এতে তার প্রায় সাড়ে ৯ লাখ টাকার মোবাইল ফোন চুরি হয়েছে বলেও জানান তিনি। তিনি তার দোকানের সিসিটিভি ফুটেজসহ তিনি কেরানীগঞ্জ মডেল থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন।

তিনি বলেন, অভিযোগ দেওয়ার পর চার দিন পার হলেও পুলিশ একবারও ঘটনাস্থল পরিদর্শনে আসেনি এবং মামলাও গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার এসআই রাকিব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। অভিযোগ দেওয়ার চার দিন পরও মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলা নেওয়ার বিষয় সিনিয়র স্যাররা বলতে পারবেন। এ বিষয়ে ওসির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

পরে কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুছের কাছে অভিযোগের চার দিন পরও মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি রূপালী বাংলাদেশের প্রতিবেদককে বলেন, মামলা নেইনি এ কথা বলে কি করে সেটা দেখব। আপনি বাদীকে নিয়ে আসেন আমার কাছে।  ভুক্তভোগীর অভিযোগের বিষয় জানতে হলে সাংবাদিকের দায়িত্ব আছে কি না জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দেননি। অভিযোগের ৪ দিনেও মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কোনো বক্তব্য দেই না সাংবাদিককে। এ বিষয়েও আমি কিছু বলব না।

ভুক্তভোগী দোকান মালিক মো. রাসেল দ্রুত অভিযোগটি তদন্ত করে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...