• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

সাবেক উপদেষ্টা রিজওয়ানার ষড়যন্ত্রের তথ্য ফাঁস

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, উপদেষ্টা রিজওয়ানারা ষড়যন্ত্র করে বিএনপিকে তিন ভাগের দুই ভাগ মেজরিটি দিয়েছে। আমার ভোটের আসন থেকে পরিকল্পিতভাবে সংসদে কথা বলার অধিকার রুদ্ধ করে দিয়েছে। আমরা তা মেনে নিয়েছি জনগণের স্বার্থে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাদক ও সন্ত্রাসবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লব পরবর্তী যে রাজনীতিক শক্তিগুলো রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আমাদের চলমান আন্দোলন সংগ্রাম-সরকার পতনের আন্দোলন নয়। আমাদের চলমান এ আন্দোলন সরকারের কাছ থেকে জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন।

শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেওয়ায় এর সমালোচনা করে খেলাফত মজলিসের আমির বলেন, আমার দেশের খুনি আসামিকে অন্য আরেকটি দেশ পুত্রবধূর মতো আচরণ করছে। বধূর মতো তাকে আরামে-আয়েশে রেখেছে। একটি দেশের পলাতক খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আরেকটি রাষ্ট্রের পক্ষ থেকে ওপেন সংবাদ সম্মেলন করতে দেওয়া হয়। এটি রাজনৈতিক এবং কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলে আমরা মনে করি।’

তিনি বলেন, ভারতকে আমরা আহ্বান জানাতে চাই, প্রতিবেশী দেশ হিসেবে প্রতিবেশীসুলভ আচরণ করুন। আমাদের দেশের প্রতি সম্মান দেখান। খুনি আসামিকে বাংলাদেশের আদালতে হস্তান্তর করুন।

বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জায়েদ হাবিব, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রাসেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...