• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন কেরানীগঞ্জে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হচ্ছে: আমানউল্লাহ বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

নেপালের বন্যায় আটকা তাসরিফ খান ও তার কুঁড়েঘর, চাইলেন দোয়া

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নেপালের ভয়াবহ বন্যায় আটকে পড়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী তাসরিফ খান ও তার কুঁড়েঘর। এসময় নিজের ও দলের নিরাপত্তা নিয়ে স্বস্তির বার্তা দিলেন তিনি। তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ এই প্রলয়ংকারী ফ্ল্যাশ ফ্লাডে শত শত পর্যটক নিখোঁজ এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে।

দুর্যোগের এই খবরে দেশে ও বিদেশে থাকা ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হলেও তাসরিফ জানিয়েছেন, তারা সুস্থ ও নিরাপদ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় উদ্বিগ্ন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাসরিফ লেখেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে।’

‘নেপালের উত্তরাঞ্চলে, তিব্বত-চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার আঘাতে শত শত টুরিস্ট এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ছে।’

এই দুঃসংবাদের পর থেকে একের পর এক ফোন ও বার্তার জবাবে কুশল জানিয়ে তিনি আরও লেখেন, ‘খবরটি জানার পর থেকে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজ ও বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ।’

নিজের সুরক্ষার খবরের পাশাপাশি নেপালের এই আকস্মিক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এই গায়ক। আটকে পরা ও বিপন্ন মানুষদের দ্রুত উদ্ধারের প্রার্থনা জানিয়ে তাসরিফ বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, নিজের সামাজিক কাজ ও গান নিয়ে প্রতিনিয়তই আলোচনায় থাকেন কুঁড়েঘর ব্যান্ডের এই প্রতিষ্ঠাতা। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুততম সময়ে নিরাপদ অবস্থানে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...