• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি-আ.লীগ মিলেমিশে বালু উত্তোলনের ব্যবসা র‍্যাবের বদলে এসআরবি, সংসদে বিল পাস ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মিলল চাপাতি ও খেলনা হ্যান্ডকাফ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু স্বামীর সঙ্গে বিরোধ মেটানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, বিএনপি নেতা গ্রেপ্তার কেরানীগঞ্জে নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ ঘুষ ও দালালের দৌরাত্ম্য, কেরানীগঞ্জের বিআরটিএ অফিসে দুদকের অভিযান প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠিতে কী বার্তা? আদালতে বিচারকের সামনেই নারী আইনজীবীকে হেনস্থা, অতঃপর…

কেরাণীগঞ্জ ও শোয়ারিঘাটে পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার কেরাণীগঞ্জ ও রাজধানীর শোয়ারিঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্য ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুই অভিযানে জব্দ করা পণ্য ও পলিথিনের আনুমানিক মূল্য ২ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৫৩০ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রাতে এশিয়া পোস্টকে এ তথ্য জানান।

তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন পাগলা ও কম্পোজিট স্টেশন পদ্মার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় সন্দেহজনক একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৯৬ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য জব্দ করা হয়।

অভিযানে পণ্যগুলোর প্রকৃত মালিককে পাওয়া যায়নি। পরে কভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর চকবাজার থানার শোয়ারিঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পাগলা। সেখানে দুটি নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় ২ হাজার ৬৩৫ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ৪ হাজার ৮৬৫ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। জব্দ করা এসব পলিথিন ও কাঁচামালের আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।

কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তা নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর জব্দ করা ভারতীয় পণ্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...