• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে সৎ বাবার নির্যাতনে কিশোরী অন্তঃসত্ত্বা!

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : 
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে (৩৫) আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের দক্ষিণ মান্দাইল এলাকায় বসবাস করত। অভিযুক্ত সৎ পিতা তার মায়ের বর্তমান স্বামী।

অভিযোগ রয়েছে, গত ১ মে বিকেলে কিশোরী বাসায় একা থাকার সুযোগে অভিযুক্ত তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে বিষয়টি পরিবারের সদস্যদের কাছে জানাজানি হয়। এ ঘটনায় কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ নিয়মিত মামলা রুজু করে।

এ বিষয়ে স্থানীয়রাসহ কিশোরীর মা জানান, বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য নরপিশাচ সৎ বাবা গত চার মাস ধরে নানা কৌশল অবলম্বন করছিল। কিন্তু কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে আমাদের সন্দেহ হয় কিশোরী অন্তঃসত্ত্বা। কিশোরীর ভবিষ্যতের কথা ভেবে স্থানীয়ভাবে আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করেছিলাম কিন্তু সৎ বাবা বিষয়টি এড়িয়ে যায়।

এদিকে কিশোরীর সৎ বাবাকে আটকের পর এলাকাবাসীর চাপের মুখে পরে বলেন, আমার একার ইচ্ছায় কিছু হয়নি!

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস জানান, এ ঘটনায় শিশু নির্যাতন ও ধর্ষণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় আসামিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...