• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে ডিবির অভিযানে আ. লীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। সোমবার (৬ অক্টোবর) রাত ১০টা ৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আমির হোসেন (৪০)। পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সদস্য।

ঢাকা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মহরম আলী ও তার সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

ডিবি জানায়, সোমবার রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে তাকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আমির হোসেনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। মামলাটি চলতি বছরের ১০ জুন দায়ের করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬।

মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারের পর আমির হোসেনকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...