• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

আসন্ন দুর্গাপূজার উৎসব রাষ্ট্রীয় শঙ্কামুক্ত নয়: গয়েশ্বর

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন দুর্গাপূজার উৎসব রাষ্ট্রীয় শঙ্কামুক্ত নয়। দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি এলাকার নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনকেও সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঢাকা-৩ আসনের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপিত হতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে নেতাকর্মী ও প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতি বিমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় ইতিহাস ও বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রসঙ্গেও বক্তব্য দেন।

তিনি বলেন, ইতিহাস কখনো মুছে যাবে না। যারা ইতিহাস মুছে দিতে চায়, তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছে।

শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ড. পি কে রায়। তাঁর নাম অনুসারে একসময় শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম ছিল শুভাঢ্যা পি কে রায় উচ্চ বিদ্যালয়। কী কারণে এবং কারা এই নাম পরিবর্তন করেছেন, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং এর কঠোর সমালোচনা করেন।

তিনি আরও বলেন, পি কে রায় ভারতবর্ষের একজন খ্যাতিমান ব্যক্তি ছিলেন। তার নাম ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহসান উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেলসহ শিক্ষক ও অভিভাবকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...