• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বাঁচার জন্য টয়লেটে আশ্রয়, সেখানেই মিলল মরদেহ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ বাঁচাতে শেষ আশ্রয় হিসেবে টয়লেটে ঢুকে পড়েছিলেন অতিথিরা। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় রুম থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে গেলে অনেকে বাথরুমে আশ্রয় নেন। পরে উদ্ধারকাজে গিয়ে টয়লেটের ভেতর থেকেই কয়েকজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ায় রিসোর্টে অবস্থানরত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করলেও আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে বের হতে পারেননি। একপর্যায়ে জীবন বাঁচাতে তারা টয়লেটের ভেতর আশ্রয় নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে রিসোর্টের বিভিন্ন কক্ষে থাকা লোকজন বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। বাইরে তখন আগুন ও ধোঁয়া। ভেতরে আটকে থাকা মানুষগুলোর কাছে বাথরুমই হয়ে উঠেছিল বাঁচার শেষ জায়গা। কিন্তু সেই আশ্রয়ও শেষ পর্যন্ত অনেকের জীবন রক্ষা করতে পারেনি।

কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন বলেন, উদ্ধারকাজের সময় টয়লেটগুলোতেও বিশেষভাবে তল্লাশি চালানো হয়। অধিকাংশ মরদেহ টয়লেটের ভেতরে পাওয়া গেছে। সেখান থেকে আমরা কয়েকজনকে উদ্ধার করেছি। এর মধ্যে দুইজন মহিলা ও একজন শিশু রয়েছে। আরও কেউ আছে কি না, আমরা এখনো খুঁজছি।’

তিনি আরও বলেন, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পিলারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভেতরে প্রবেশ করে তল্লাশি চালাচ্ছেন। আরও দুটি টয়লেট দেখা হচ্ছে। সেখানে কেউ আটকা পড়ে থাকতে পারেন, এমন আশঙ্কায় সেগুলোও তল্লাশি করা হবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনের বিভিন্ন কক্ষের পাশাপাশি বাথরুম ও টয়লেটগুলোতে তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা।

জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে এলেও থামেনি উদ্ধার অভিযান। ঝুঁকিপূর্ণ ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে একের পর এক কক্ষ ও টয়লেট তল্লাশি করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। কারণ, আগুনের সময় যারা বের হতে পারেননি, তাদের অনেকেই শেষ মুহূর্তে আশ্রয় নিয়েছিলেন টয়লেটের ভেতরেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...