• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মদ খেয়ে ১৫০ মাইল গাড়ি চালালেন অন্ধ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ইংল্যান্ডের এম৬ মোটরওয়েতে মদ্যপ অবস্থায় প্রায় সম্পূর্ণ অন্ধ এক ব্যক্তি ১৫০ মাইল গাড়ি চালিয়েছেন। তার ছিল না ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির বিমা। শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ার পর আদালতে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। এ ঘটনায় তাকে ৩৬ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযুক্তের নাম এন্থনি হল। পুলিশ জানায়, গভীর রাতে কার্লাইল শহরের কাছে এম৬ মোটরওয়েতে টহল দেওয়ার সময় একটি ওপেল মেরিনা গাড়িকে বারবার লেন পরিবর্তন করতে দেখেন তারা। সন্দেহ হওয়ায় গাড়িটি থামিয়ে চালককে আটক করেন পুলিশ সদস্যরা। পরে জানা যায়, চালক প্রচণ্ড মদ্যপ এবং প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন।
আদালতে হল জানান, সঙ্গীর সঙ্গে চার বোতল ওয়াইন পান করার পর ব্যক্তিগত দুঃখ-কষ্ট থেকে মুক্তি পেতে স্কটল্যান্ডের উদ্দেশে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। জীবনে কখনো ড্রাইভিং লাইসেন্স না পেলেও দীর্ঘদিন গাড়ি নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। তবে ঘটনার দুই বছর আগে প্রায় সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারান তিনি।
কীভাবে এত দূর গাড়ি চালালেন, সেই প্রশ্নের উত্তরে হল জানান, তিনি কেবল আবছা আলো দেখতে পান। তাই একটি বড় ট্রাকের পেছনে গাড়ি চালিয়ে সেটির পেছনের লাল আলো অনুসরণ করছিলেন। তবে লেন ঠিক রাখতে না পারায় পুলিশের নজরে পড়েন তিনি।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, যাত্রাপথে জ্বালানি নিতে একটি পেট্রোল পাম্পেও থেমেছিলেন হল। সেখানকার কর্মীরা তাঁকে জ্বালানি নিতে সাহায্য করলেও তাঁর মদ্যপ অবস্থা কিংবা দৃষ্টিহীনতা নিয়ে কোনো অভিযোগ করেননি।
আদালতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, লাইসেন্স ও বিমা ছাড়া গাড়ি চালানো এবং সঙ্গীর অনুমতি ছাড়া তার গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ স্বীকার করেন হল। আদালত তাকে ৩৬ সপ্তাহের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৯০ দিন মদ থেকে দূরে থাকা এবং পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...