• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ভিড়

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মে দিবস ও সাপ্তাহিকসহ তিন দিনের ছুটির কারণে কুয়াকাটায় পর্যটকদের  ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজীর তথ্য অনুযায়ী, কুয়াকাটার প্রায় হোটেলই ইতোমধ্যেই বুকিং হয়ে গেছে।
মে দিবসসহ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গেছে। পর্যটকরা হইহুল্লা করে মাতিয়ে রেখেছেন পুরো সমুদ্র সৈকত।সমুদ্রের বুকে কেউ ঝাঁপিয়ে পড়ছে কেউ বা আবার দলবেঁধে সাতার কাটছে। আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতিপটে ধারণের জন্য কেউ বা আবার ছবি তুলছে।অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্থতা দেখা গেছে  কুয়াকাটার সকল রেস্তোরাঁসহ পর্যটননির্ভর সকল  ব্যবসা প্রতিষ্ঠানে। পর্যটকদের উপস্থিতিতে স্বস্তি ফিরছে।
ঢাকা থেকে আগত পর্যটক সাকিল আহমেদ  বলেন, “কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। এখানকার সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখতে আসা সার্থক মনে হচ্ছে। মে দিবস ছুটি উপলক্ষে অনেক বেশি পর্যটক  থাকায় আনন্দ পাওয়া যাচ্ছে।
সৈকত সংলগ্ন চা বিক্রেতা মো. নজির মিয়া বলেন, বৃহস্পতিবার থেকে চোখে পড়ার মত পর্যটক কুয়াকাটায় আসছে। বেঁচা বিক্রি বাড়তে শুরু করছে।
ক্যামেরাম্যান আলমাছ  বলেন, তিন দিন ছুটি থাকায় মোটামুটি  পর্যটক আসতে শুরু হয়েছে।  আজ ভালোই পর্যটক বাড়ছে। আমরা আমাদের সংকট কাটাতে পারব।
আচার বিক্রেতা মো.সগির বলেন, পর্যটকরা এখন বেশি ক্রয় করেনা। শুধুই ঘুরে ফিরে চলে যায়। তবে আগের চাইতে বিক্রি বাড়ছে।
 ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার  মোঃ হাবিবুর রহমান বলেন,  কুয়াকাটায় ঘুরতে আসা সকল পর্যটকদের সেবা দেওয়া ও আইনি সহায়তা দেওয়া আমাদের কর্তব্য।  মে দিবস এবং সাপ্তাহিক দুই দিনের ছুটিতে কুয়াকাটায় অনেক পর্যটকদের আনাগোনা । তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বিভিন্ন টিমে ভাগ হয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। আমাদের মোবাইল টিম মাঠে কাজ করছে। সার্বক্ষণিক মাইকিং করে পর্যটকদের সকল বিষয়ে সচেতন করা হচ্ছে।
কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,ইয়াসিন সাদেক বলেন,ঈদের পর আজকেই প্রচুর পর্যটক আসছে। তিন দিনের ছুটিকে কেন্দ্র করে এতো পর্যটকের আগমন। কলাপাড়া উপজেলা প্রশাসন,মহিপুর থানা পুলিশ,কুয়াকাটা  টুরিস্ট পুলিশ ও পৌর কতৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...