• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

পাকিস্তানের তিন জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

দর্পণ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বুধবার রাত ১টা ৬ মিনিটে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ অভিযোগ করেন।

পাকিস্তানের ভাওয়ালপুর, কোটলি এবং মুজাফ্‌ফরাবাদে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার রাত ১টা ৬ মিনিটে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘কিছু সময় আগে ভারতের কাপুরুষোচিত শত্রু বাহিনী ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবহানউল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফফরাবাদের তিনটি স্থানে আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনীর সব যুদ্ধবিমান এরই মধ্যে আকাশে টহলে রয়েছে। তবে হামলাগুলো ভারতীয় আকাশসীমার ভেতর থেকেই চালানো হয়েছে। ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করেনি বলেও জানান তিনি।’

এ ঘটনাকে কাপুরুষোচিত ও লজ্জাজনক আক্রমণ আখ্যা দিয়ে জেনারেল চৌধুরী বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই—পাকিস্তান এর উপযুক্ত জবাব দেবে, তবে সময় ও স্থান বেছে নিয়ে। এই ন্যক্কারজনক উসকানির জবাব অবশ্যই দেওয়া হবে।’

প্রসঙ্গত, ভারশাসিত কাশ্মীরে সাম্প্রতিক এক জঙ্গি হামলার প্রেক্ষাপটে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই মধ্যে ভারতের পক্ষ থেকে এ ধরনের সামরিক পদক্ষেপ নেয়া হলো বলে দাবি পাকিস্তানের।

তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...