• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বরিশালে বিআরটিএ অফিসে দুদকের অভিযান, আটক ১

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫

বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া।

আটক দালালের নাম সঞ্জীব কুমার দাস (৪৪)। সে বরিশাল নগরের ৮ নং ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে। অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা। রাজকুমার সাহা জানান, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটককৃত দালাল। এ সময় তাকে হাতেনাতে তারা আটক করেন। এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান এর সাথে এই অফিসের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তার খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...