• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মেহেন্দিগঞ্জে জমি দখল করে ঘর উত্তোলনের অভিযোগ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫

বরিশালের মেহেন্দিগঞ্জে ঘর উত্তোলন করে ১.৪৫ একর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ৭ ব্যক্তির বিরুদ্ধে। রোববার সকালে কাজিরহাটের ১ নম্বর আন্ধারমানিক ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
ভূক্তভোগী মোতালেব হাওলাদারের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমার দখলে থাকা এ জমি ভোগ করে আসছি। আমার কেনা এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারপরও এ জমি দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছে স্থানীয় কয়েকজন। এর অংশ হিসেবে রোববার হেলাল বেপারী, রহিম মোল্লা, মনির মৃধা, জামাল হাওলাদার, আবদুল খালেক সরদার, সোহেল বেপারী ও মিজানুর রহমান আমার জমিতে ঘর উত্তোলন শুরু করে। এসময় জমি দখল ঠেকাতে গেলে তারা আমাকে হুমকি দেয়।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের মধ্যে কয়েক জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...