• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মেঘনায় ট্রলারসহ ৩৪  ড্রাম গলদা রেণু জব্দ

আরাফাত বেপারী, হিজলা
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩৪ ড্রাম গলদা  রেণু পোনা জব্দ করা হয়েছে।  শনিবার (১৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। এর আগে ভোরে জিলা উপজেলার মেমানিয়ার দুর্গাপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনায় এ অভিযান পরিচালিত হয়।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, কোস্টগার্ড হিজলা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে সদস্যদের সহযোগিতায় অভিযানটিতে একটি ট্রলারসহ ৩৪ ড্রাম গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। যে ড্রামগুলোতে আনুমানিক এক কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার ৫০ লাখ ১০ হাজার রেণু ছিল।
মোহাম্মদ আলম বলেন, জব্দের পর রেণু মেঘনায় অবমুক্ত করা হয়। পাশাপাশি ট্রলারটি নিলামে বিক্রির জন্য জব্দ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...