• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বরিশালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

বরিশাল  মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১ টায় বরিশাল রুপাতলি মেট্রোপলিটন পুলিশ লাইন্সে দিবসটি পালন উপলক্ষ্যে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটি শুভ সূচনা করা হয়। এরপর পরই হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান তুলে ধরে বলেন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ বিশ্বে জাতিসংঘের পরীক্ষিত বন্ধু। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

বক্তারা বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশের ভূমিকা গৌরবোজ্জ্বল। আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক সদস্যকে হারিয়েছি। তাই আমরা এই দিবসে বলতে চাই,যুদ্ধ নয়;শান্তি চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...