• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলবাজি করছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না :সাবেক এমপি ফরহাদ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫

বরিশালের মেহেন্দিগঞ্জে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মেজবাউদ্দিন ফরহাদ তার বক্তব্যে বলেন, মেহেন্দিগঞ্জের শান্ত জনপদে যাহারা বিভিন্ন প্রকার অপকর্ম করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মানছেন না, দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি করছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। আপনারা প্রস্তুত থাকুন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। এসময় দলের চেয়ারপারসন বেগম খালেদ জিয়া ও দেশবাসীর কল্যাণে দোয়া মোনাজাত করা হয়। আজ সকালে গণমানুষের নেতা সাবেক সাংসদ মেজবা উদ্দিন ফরহাদ মেহেন্দিগঞ্জে আসলে হাজার হাজার নেতাকর্মীরা ঘাটে উপস্থিত হয়ে তাকে বরণ করে নেয়। পরে বর্ণাঢ্য আয়োজনে একটি মিছিল বের হয়ে পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন এবং সাংসদ মেজবা উদ্দিন ফরহাদ সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রিয় নেতাকে কাছে পেয়ে সর্বস্তরের নেতাকর্মীরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেন। এসময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জের জননন্দিত সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও ভারপ্রাপ্ত মেয়র জিয়াউদ্দিন সুজন, বরিশাল উত্তর জেলা যুবদল নেতা মাকসুদুর রহমান মুকুল, বরিশাল উত্তর জেলা কৃষক দলের সভাপতি নলী মোহাম্মদ জামাল হোসেন, বরিশাল উত্তর জেলা তাতী দলের সভাপতি জুবায়ের ইউনুস, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান কামাল, যুবদল নেতা মুরাদ হোসেন সৌরভ, মনির হাওলাদার, যুবদল নেতা মুরাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জুবায়ের মিয়াজি, ছাত্রদল নেতা সুমন বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...