• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

দুর্দান্ত লড়াই করেও হারল বাংলাদেশ

দর্পন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল, উত্তেজনায় ভরা ছিল পুরো গ্যালারি। তবে সেই ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। যদিও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাকের চেষ্টা করে বাংলাদেশ, রীতিমতো নাভিশ্বাস উঠে যায় র‍্যাংকিংয়ে ২২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের। শেষ পর্যন্ত যদিও জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

এই হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা, কারণ এশিয়ান কাপের বাছাইপর্বে টিকে থাকার সমীকরণ এখন আরও কঠিন হয়ে পড়েছে।

৪ জুন ভুটানের বিপক্ষে জয় দিয়ে ক্যাম্পেইন শুরু করেছিল বাংলাদেশ। তবে আজকের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে রক্ষণভাগের কিছু ভুলেই সব গড়বড় হয়ে গেল। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি গোল হজম করে স্বাগতিক দল। দ্বিতীয় গোলটি করেন সিঙ্গাপুরের তারকা ফরোয়ার্ড ইখসান ফান্দি।

তবে ম্যাচ থেকে বাংলাদেশ পুরোপুরি হারিয়ে যায়নি। বরং দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ফিরে আসে দলটি। ম্যাচের ৬৭তম মিনিটে হামজা চৌধুরীর পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে গোল করেন রাকিব হোসেন। সেই গোলেই গ্যালারিতে ছড়িয়ে পড়ে চিৎকার আর উল্লাস।

শেষ সময় পর্যন্ত সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সিঙ্গাপুরের ডিফেন্স। তবে সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...