• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ঈদের ছুটির ১০ দিনে মা ও শিশু কল্যান কেন্দ্রে জন্ম নিয়েছে ২৩ শিশু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫

চিকিৎসক ও স্টাফ সংকটের মাঝেও ঈদের সরকারী ছুটির ১০ দিনে বরিশাল জেলার ১০ উপজেলায় মা ও শিশু কল্যান কেন্দ্রে স্বাভাবিক জন্ম নিয়েছে ২৩ শিশু। এই সময়ে ২২৩৮ জন সাধারন মা ও শিশু চিকিৎসা সেবা নিয়েছে।

ঈদের ১০ দিনের ছুটিতে বরিশাল সদর উপজেলায় ১ টি নরমাল ডেলিভারি হয়েছে। বাকেরগঞ্জে ৬ টি নরমাল ডেলিভারি হয়েছে। বাবুগঞ্জে ১টি নরমাল ডেলিভারি হয়েছে। গৌরনদীতে ২ টি নরমাল ডেলিভারি হয়েছে। হিজলা উপজেলায় ১৩ টি নরমাল ডেলিভারি হয়েছে।

বরিশাল মা ও শিশু কল্যান কেন্দ্র সূত্র জানায়, ঈদের বন্ধের ১০ দিনে নরমাল ডেলিভারি হয়েছে ২৩ টি। জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১ টি নরমাল ডেলিভারি হয়। নরমাল ডেলিভারি সম্পন্ন করেন এফ ডব্লিউভি আনোয়ারা বেগম। মাও নবজাতক দুজনেই সুস্থ আছেন। রঙ্গশ্রী মডেল ইউএইচ ও এফ ডব্লিউভিতে একটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। দাড়িয়াল একটি স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতক উভয়েই সুস্থ আছেন। কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কোয়ার্টারে ডেলিভারি সম্পন্ন করেন।

পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মেহবুব মোর্শেদ লিটু বলেন, বরিশালে আমাদের অধিনে থাকা মা ও শিশু কল্যান কেন্দ্র ঈদের ছুটির মধ্যেও সকল ধরনের সেবা কার্যক্রম চালু ছিলো। আমাদের কেন্দ্রগুলোতে চিকিৎসক ও স্টাফ সংকট আছে তার পরেও কোথাও সেবা ব্যহত হয়নি। আমারা সকল ধরনের সেবা সচল রেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...