• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন বরিশালের কেএম শরীয়াতুল্লাহ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল জেলা ও মহানগরের সাবেক সভাপতি কেএম শরীয়াতুল্লাহ আজ (১৬ জুন’২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র হাতে শপথ নিয়ে দলের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মনোনীত হয়েছেন।

কে এম শরীয়াতুল্লাহ বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের সন্তান। তৃণমূল থেকে ছাত্র রাজনীতি শুরু করে ইউনিয়ন, থানা ও বরিশাল জেলা-মহানগরের সভাপতি ও সর্বশেষ ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা থেকে হাদীস বিভাগে কামিল এবং সরকারি বিএম কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে ঢাকায় একজন তরুণ খ্যাতিমান ব্যবসায়ী হিসেবে পরিচিত। একাধিকবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সহ বেশকিছু জাতীয় প্রাতিষ্ঠানিক এ্যাওয়ার্ডও অর্জন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...