• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

উপকুলীয় এলাকায় জেলেদের সার্বিক জীবনমান উন্নয়নে সিড়ি এনজিও’র সভা অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটায় বে-সরকারী উন্নয়ন সংস্থা “সিড়ি” এনজিও উদ্যোগে “ফিসনেট” প্রকল্পের আওতায় প্রাথমিক সংগঠন-পিও গঠনের উদ্দেশ্য সভা অনুষ্ঠিত হয়েছে ।
 সোমবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা ৭নং ওয়ার্ড হোসেন পাড়াগ্রামে এ কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় উসস্থিত ছিলেন অএ এলাকার প্রান্তিক মৎস্যজীবি পরিবারে ৫০ জন মহিলা।
সভায় সিড়ি ফিসনেট প্রজেক্ট’র প্রজেক্ট ম্যানেজার রাজীব বিশ্বাস বলেন, এ প্রকল্পের মাধ্যমে  উপকূলীয় অঞ্চলের প্রান্তিক মৎস্য জীবিদের জীবিকা পূর্ণগঠন ও টেকসই উন্নয়ন নিশ্চিত, জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধার করার উদ্দেশে দাতা সংস্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে এ প্রকল্প কাজ করবে।
তিনি আরো বলেন, সমুদ্রে সামুদ্রিক আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আমরা এ প্রজেক্ট’র মাধ্যমে জেলেদের জীবন মান-উন্নয়ন বৃদ্ধি ও তাদের অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদের পাশে থাকতে চাই।
অফিস সুএে জানা যায়, সিড়ি সংস্থা কুয়াকাটা পৌরসভার সবচেয়ে বেশি ঝুকিপূর্ন ও  ঘনবসতিপূর্ন সামুদ্রিক জেলে বসতি এলাকায় ২৫ টি জেলে সংগঠন (প্রতি দলে ২৫ জন করে) গঠন করবে ও তাদের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করবে।
সভায় আরো উপস্থিত ছিলেন সিড়ি সংস্থার ফিল্ড ফ্যাসিলিটেটর মেনকো নাইন ও নেওয়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...