• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

প্যাডেল রিকশা শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫

বরিশাল নগরীর ব্যস্ততম প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটো রিকসা চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।

আজ সোমবার (২৩ জুন) বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এ কর্মসূচি পালন করেছেন প্যাডেল চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

প্যাডেল চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ধলু মিয়া বলেন, সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের ওপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগের নিষেধাজ্ঞা থাকলে তা মানা হচ্ছেনা।

বরং সদর রোডসহ সর্বত্র অবাধে লাইসেন্সবিহীন এসব রিকশা চলাচল করছে।

সাধারণ সম্পাদক চাঁন মিয়া বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল-বরিশাল মহানগরের সদর রোড, লাইন রোড, কাটপট্টি রোড, গির্জা মহল্লা রোড, চকবাজার রোড ও কাকলির মোড় থেকে সিটি করপোরেশনসহ ব্যস্ততম সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকসা চলাচল বন্ধ করতে হবে।

সহ-সাধারণ সম্পাদক আবু কালাম বলেন, ব্যাটারি চালিত অটোরিকসার কারণে প্যাডেল বা পায়ে চালিত সিটি করপোরেশনের লাইসেন্সযুক্ত রিকশা চালকদের অনেক অসুবিধা হচ্ছে। পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকসার কারণে শহরে যানজট সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

নেতৃবৃন্দরা আরও বলেন, ঢাকাসহ অন্যান্য শহরের প্রধান সড়কগুলোতে এসব রিকশা চলাচল বন্ধ থাকলেও বরিশালে দিনে দিনে ব্যাটারি চালিত অটোরিকসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্নস্থানে নিষিদ্ধ হলেই সেই ব্যাটারি চালিত অটোরিকসা বরিশাল শহরে নিয়ে এসে চালনা করা হচ্ছে।

তাই অবিলম্বে বরিশালের পাঁচটি সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করা না হলে কঠোর আন্দোলন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...