• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কুয়াকাটায় ৩ লক্ষাধীক টাকার ইয়াবা ও তৈরির কাঁচামাল  ক্রিস্টাল আইচ সহ আটক -৪ 

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া
প্রকাশিত : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ইয়াবার কাঁচামাল ক্রিস্টাল আইচ সহ চার  যুবককে গ্রেফতার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর।বৃহস্পতিবার রাতে কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে প্রেসব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা  ও ভয়ংকর মাদক ক্রিস্টাল আইচ সহ চার যুবককে আমরা হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছি। জব্দকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ বিশ হাজার টাকা।  আটককৃতরা হলো রাসেল মল্লিক (৩২), পিতা:  মতিন মল্লিক, আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক, রাকিব (২৯),  মেহেদী হাসান (২৫),  এরা প্রত্যেকেই মহিপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটা একটি আবাসিক হোটেলের বয় হিসাবে কাজ করছে। মহিপুর থানা হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন।

বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের টার্গেট করে এরা বিভিন্ন সময় মাদকসাপ্লাই করে থাকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...