• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বজ্রপাতে টিলার চালক নিহত

হাসান মাহমুদ, গৌরনদী প্রতিনিধি
প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

পাওয়ার টিলার দিয়ে জমি চাষের সময় বজ্রপাতে জুয়েল হাওলাদার (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় বকুল বেগম নামের এক নারী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুয়েল বার্থী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে। সে ভাড়ায় টিলার চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানিয়েছেন, দুপুর সোয়া একটার দিকে পাওয়ার টিলার দিয়ে বার্থী এলাকায় জমি চাষ করছিলেন জুয়েল।

এরইমধ্যে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে গুরুত্বর আহত হয় জুয়েল। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌলি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বজ্রাঘাত প্রাপ্ত ওই যুবকের মৃত্যু হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...