• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

শেবাচিম হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

তৌহিদুল ইসলাম রোহান
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চলমান জনদুর্ভোগ, ডাক্তার সংকট ও কাঠামোগত অব্যবস্থাপনার বিরুদ্ধে সমন্বিত সংস্কারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি করেছে ছাত্র জনতা। ‎আজ বেলা ১১ টায় নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র নেতা মহিউদ্দিন রনি, সুলাইমা জান্নাত সিফা, হুসাইন আল সুহান প্রমূখ।

এসময় ছাত্র নেতা মহিউদ্দিন রনি বলেন, ‎শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্ব সাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা, ‎স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতাল গুলোতে দূর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি,  স্বচ্ছ জবাবদিহিতা মূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পূণরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও দাবী জানান তারা।

অতি দ্রুত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এতে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...