• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নির্বাচিত হতে পারলে সর্বপ্রথম নদী ভাঙনরোধে কাজ শুরু করবো : আব্দুল জব্বার

মোঃ আরাফাত বেপারী হিজলা প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার আমীর ও বরিশাল-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার বলেছেন-হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা এলাকা একটি নদী বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল। প্রতিবছর এখানে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, নষ্ট হচ্ছে ফসলি জমি।

তাছাড়া এসব এলাকার বেশিরভাগ মানুষ মৎস্যজীবী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে এমপি নির্বাচিত করা হলে, তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করা হলে সর্বপ্রথম আমি নদী ভাঙনরোধে কাজ শুরু করবো। পাশাপাশি অবহেলিত ও নদীবেষ্টিত বরিশাল-৪ আসনের মানুষের জীবন ও মানোন্নয়নে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাবো। পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নতী, বাজার মনিটরিংসহ সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাবো।

বরিশালের হিজলা উপজেলার সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।

হিজলা উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের উপজেলা শাখার আমীর অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আযাদ আলাউদ্দিন, হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. গুলজার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহানশাহ সামু চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভায় হিজলা উপজেলার সাংবাদিকবৃন্দসহ উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...