• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বিসিএস লিখিত পরীক্ষার সময়বৃদ্ধির দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনদুর্ভোগ

ববি প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা লিখিত পরীক্ষার সময়বৃদ্ধির দাবিতে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

রবিবার (২৩নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিকে ঢাকা- কুয়াকাটা দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় লম্বা জ্যামে জনদুর্ভোগের সৃষ্টি হয়। যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

জনদুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থী নাজমুল হাচান বলেন, “আমাদের অনেকের সেমিস্টার ফাইনাল দেড়টায় শুরু হবে, অনেকে জানেনা যে রাস্তা অবরোধ করা হয়েছে । ঠিক সময়ে রওনা দিয়েও অনেকেই পরীক্ষা দিতে পারবে না। সড়ক অবরোধের ফল তো আমাদেরই ভোগ করতে হচ্ছে। ”

আন্দোলনকারীদের দাবি, ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবা সম্পন্ন করে পরীক্ষা দেয়া অসম্ভব। এছাড়া বিসিএস পরীক্ষায় ২ ধরনের প্রতিযোগী থাকেন, একদল অভিজ্ঞ অর্থাৎ যারা পূর্বে লিখিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আরেকদল নতুন যারা প্রথমবার প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন। পুরাতন বা অভিজ্ঞদের ক্ষেত্রে এই অল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব হলেও নতুনদের পক্ষে সেটা অসম্ভব। ফলে পিএসসির তড়িঘড়ি করে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশকে বৈষম্য হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...