• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

২ ডিসেম্বরের বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে আন্দোলনরত ৮ দলের ৩য় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বরিশাল বিভাগীয় সমাবেশকে সফল করতে আন্দোলনরত সমমনা ৮ দলের ৩য় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টা ৩০ মিনিটে বরিশাল মহানগর জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর জহিরুদ্দীন মুহাম্মাদ বাবর। সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সহ-সভাপতি মাওলানা জামিলুর রহমান।

সভায় জানানো হয়, আগামী ২ ডিসেম্বর, মঙ্গলবার বেলস পার্কে আন্দোলনরত সমমনা ৮ দলের উদ্যোগে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং সমাবেশে ৮ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি অধ্যাপক লোকমান হাকীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার

বাংলাদেশ খেলাফত মজলিশ বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ জুবায়ের

খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ রাকিবুল ইসলাম

জাতীয় গণতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন

এছাড়াও সমমনা ৮ দলের জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে। ২ ডিসেম্বরের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সকল প্রস্তুতি ইতোমধ্যে দ্রুতগতিতে এগিয়ে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...