রাজধানীর বাড্ডার সাঁতারকুলে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।
শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে তাদের ৮টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো জানা যায়নি।
এ রকম আরো সংবাদ...