• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে মাটি কাটা ও বালু বিক্রির দায়ে ভেকু জব্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

কেরানীগঞ্জে মাটি কাটা ও বালু বিক্রির দায়ে ভেকু জব্দ

ঢাকার কেরানীগঞ্জে ফসলি জমির মাটি কাটা এবং অনুমতিহীনভাবে নদীর পাড়ে বালু স্তূপ করে বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের গোয়াডুলি এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে একটি ভেকু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ মডেল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোতালেবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল উপস্থিত ছিল।

অভিযান শেষে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া জানান, বেশ  কয়েকদিন ধরে কলাতিয়া এলাকায় নদীর পাড়ে বিনা অনুমতিতে বালু স্তুপ করে তা বিক্রি এবং মাটি কেটে ফসলী জমি নষ্ট করা হচ্ছে। এ কাজের সাথে কলাতিয়া ইউনিয়ন এর আওয়াল মেম্বারসহ আরোও কয়েকজন এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। কিন্ত তাদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় জরিমানা বা কারাদন্ড প্রদান করা যায় নি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...