• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

বাংলাদেশি সন্দেহে এক হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা ভারতের কেরালায়

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

ভারতের কেরালা রাজ্যে বাংলাদেশি বলে সন্দেহ করে এক ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীকে পিটিয়ে মেরে ফেলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।

রামনারায়ণ বাঘেল নামে ৩১ বছর বয়সি ওই মৃত ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন এবং কাজের খোঁজে কেরালার পালাক্কাডে গিয়েছিলেন। তিনি দলিত শ্রেণীর মানুষ ছিলেন।

ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চলছে বলে বিবিসিকে জানিয়েছে কেরালা পুলিশ। ঘটনাটি গত সপ্তাহের, তবে সপ্তাহান্তে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।

সেরাজ্যের ক্ষমতাসীন সিপিআইএম দল যদিও ওই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাটি “আরএসএসের ঘৃণার রাজনীতি ছড়ানোর ফল” বলে বর্ণনা করছে; তবে বিজেপি বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে একজন সিপিআইএম, একজন কংগ্রেস সমর্থক আছেন এবং “কয়েকজন বিজেপির সমর্থকও থাকতে পারে”।

এ ধরনের ঘটনা “কেরালার মতো একটা সভ্য সমাজের ভাবমূর্তি নষ্ট করে” বলে সোমবার মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

‘বাংলাদেশি’ সন্দেহে গণপিটুনি

কেরালার পুলিশ  জানিয়েছে যে ছত্তিশগড় থেকে মাত্র গত সপ্তাহের গোড়ার দিকেই পালাক্কাডের ওয়ালাইয়ারে কাজে খোঁজে এসেছিলেন রামনারায়ণ বাঘেল। তার এক ভাই সেখানে একটি নির্মাণ সংস্থায় কাজ করেন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “তাকে বাংলাদেশি বলে সন্দেহ করে কয়েকজন তাকে ঘিরে ধরে মারতে থাকে। তবে কয়েকজন আবার বলছে যে তাকে চোর বলে সন্দেহ করে মারা হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...