• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে ভুয়া নামজারি দিয়ে জমি রেজিস্ট্রির চেষ্টা, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে ভুয়া নামজারি কাগজপত্র ব্যবহার করে জমি রেজিস্ট্রির চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিস এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজু, মৃদুল ও বাবুল।

দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জাল নামজারি ও ভুয়া দলিল তৈরি করে অন্যের জমি নিজেদের নামে রেজিস্ট্রি করার চেষ্টা করে আসছিল। নামজারি যাচাইয়ের সময় ভুয়া কাগজপত্রসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জাল নামজারি সনদ, নকল দলিল, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া কাগজপত্র তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে কেরানীগঞ্জ মডেল থানা রাজস্ব অফিসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে আজ সোমবার দুদকের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। তবে অভিযানে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ জানান, দুদক কার্যালয়ে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে কেরানীগঞ্জ মডেল ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হলেও অভিযোগটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে অনিয়মের মাধ্যমে কাজ করার চেষ্টা করছিল। তাদের কাজে বাধা দেওয়ার কারণে তারা দুদকে মিথ্যা অভিযোগ দায়ের করে। তদন্ত শেষে দুদক সব অভিযোগ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...