• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

দক্ষিণ কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি চুরি, একজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

মো. মাহ্ফুজার রহমান: 

দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের নতুন বাক্তারচর এলাকায় রাতের আঁধারে ব্যাপক মাটি চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জাজিরা মৌজার বাক্তারচর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে গভীর রাতে দুই থেকে তিনশ ট্রাক মাটি কেটে নিয়ে যায়।

অভিযোগে বলা হয়, কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে এই চক্রটি দীর্ঘদিন ধরে মাটি কাটার সঙ্গে জড়িত ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আক্তার হোসেনের সহযোগী সালাউদ্দিন রবিনকে গ্রেপ্তার করে। শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে তাকে আটক করা হয়।

তবে অভিযোগের মূল অভিযুক্ত আক্তার হোসেন ও নাসির এখনো পলাতক থাকায় বাক্তারচর এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি কিছুদিন স্বাভাবিক হলে আবারও মাটি কাটার কার্যক্রম শুরু হতে পারে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, মাটি কাটার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। গ্রেপ্তার সালাউদ্দিন তার চাচাতো ভাই এবং সে তার নিজস্ব জমি থেকে মাটি কেটেছে। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এলাকাটির নিউভিশন হাউজিংয়ের ম্যানেজার মনির হোসেন জানান, সংশ্লিষ্ট জমিটি যৌথ মালিকানাধীন। ভিডিও ফুটেজে মাটি চুরির দৃশ্য দেখা গেছে। তবে ঠিক কত পরিমাণ মাটি কাটা হয়েছে, তা নির্ধারণ করতে কিছুটা সময় লাগবে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, ফসলি জমির মাটি কেটে রাতের আঁধারে বিক্রি করছিল একটি চক্র। এ ঘটনায় সালাউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাটি চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...