• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে জাবিতে সাংবাদিক প্রশিক্ষণ 

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

সাব্বির, জাবি প্রতিনিধি: 
নির্বাচন সামনে রেখে পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও সাভার এলাকার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন গণমাধ্যম বিশেষজ্ঞ জিয়াউর রহমান। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সাভার, আশুলিয়া, ধামরাই অঞ্চলের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন। তিনি উক্ত অনুষ্ঠানে বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোট একটি ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। এ সময়ে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও দক্ষ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। নির্বাচনকালীন সাংবাদিকতা চ্যালেঞ্জপূর্ণ হওয়ায় সাংবাদিকদের জন্য আইন, নৈতিকতা ও পেশাগত দক্ষতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।”
তিনি এ ধরনের প্রশিক্ষণ কর্মশালাকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন।
আজ ১৮ ও আগামীকাল ১৯ জানুয়ারি দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন রিপোর্টিংয়ে সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সুদৃঢ় করা। কর্মশালায় নির্বাচন রিপোর্টিংয়ের বাস্তব অভিজ্ঞতা, আইনি কাঠামো, বিদ্যমান চ্যালেঞ্জ ও তা মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত সংবাদে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পিআইবির সহকারী সম্পাদক শায়লা আক্তার বলেন, “নির্বাচনকালীন সময়ে সাংবাদিকরা রিপোর্টিংয়ের আগে ও পরে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। এসব পরিস্থিতিতে কীভাবে দায়িত্বশীল ও সঠিকভাবে কাজ করা যায়, সে বিষয়ে সাংবাদিকদের প্রস্তুত করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন, ” সঠিক তথ্য পরিবেশন নিশ্চিত করতে এবং গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উদ্বোধনী বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ” জাবির সাংবাদিকদের ক্ষেত্রে ছাত্র ও সাংবাদিক পরিচয়ের সীমারেখা আলাদা করা কঠিন। সাম্প্রতিক সময়ের গণআন্দোলনে নানা প্রতিবন্ধকতার মধ্যেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন করে প্রেরণার উৎস হয়ে উঠেছে।”
তিনি আরও বলেন, আন্দোলনের সময় অনেক সাংবাদিক আহত হয়েছেন, যা এই পেশার ঝুঁকি ও দায়িত্বের বাস্তব চিত্র তুলে ধরে।
এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ সাংবাদিকদের দক্ষতা ও সাহস আরও দৃঢ় হবে এবং দেশবাসী নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...