• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে বিষপানে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: 

ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপানে মোসা. জাহেদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম গোয়ালখালী গ্রামের বাসিন্দা এবং মন্টু মোল্ল্যার স্ত্রী।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, কাউকে কিছু না জানিয়ে জাহেদা বেগম বিষ পান করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...