• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

ভোটাধিকার প্রয়োগেই রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে জনগণ: গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনি গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। জনগণের মতামত প্রতিফলনের একমাত্র পথ হলো ভোটাধিকার প্রয়োগ। এই অধিকার প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা নিশ্চিত হবে। গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতনভাবে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে।

গণসংযোগকালে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ সঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।  

এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...