• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১ দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার ‘মজা করে কমেন্ট করেছি’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মন্তব্যে যুবকের ৭ দিনের রিমান্ড সেই মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ‘মিথ্যা’ দাবি আইনজীবীর ওয়েবসাইট বন্ধ রেখেও সাইবার হামলার শিকার জনতা ব্যাংক কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার ইরানে দ্বিতীয় দফা যুদ্ধের শঙ্কা, বিপদে পুরো উপসাগরীয় অঞ্চল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে অভিযান

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

অভিযান শেষে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালে তিনটি দোকান থেকে মোট ১ হাজার ২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়।

বিদ্যমান আইন লঙ্ঘনের দায়ে রাকিব অটোকে ৩০ হাজার টাকা, হামিম স্টোরকে ১০ হাজার টাকা এবং হৃদয় স্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়।

যৌথ বাহিনী জানায়, নাশকতা এড়াতে এবং জনস্বার্থ রক্ষায় অবৈধ জ্বালানি তেল মজুত ও বিক্রয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...