• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

মগবাজারে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকার মগবাজারে সংসদ নির্বাচনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় মিরেরবাগ এলাকার এ সংঘর্ষ হয়। আহততের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মিরেরবাগ এলাকাটি পড়েছে ঢাকা-১২ আসনে। সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নীরবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা বলছেন, “একদল মিছিল নিয়ে যাওয়ার সময় আরেকদলকে ‘সাইড’ দেওয়া নিয়ে হাতাহাতি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।”

“এতে কোদাল প্রতীকের সাইফুল হকের তিনজন আহত হন। আহতদের পক্ষ থেকে অভিযোগ নিয়ে থানায় এসেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আহতরা হলেন— আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)। রাতে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান সাইফুল হক।

তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানা মিলে গঠিত এই আসনে প্রাথমিক মনোনয়নে বিএনপি সাইফুল আলম নীরবের নাম ঘোষণা করেছিল। কিন্তু শেষমেশ জোটের সমঝোতায় তাকে বাদ দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান সাইফুল হককে আসনটি ছেড়ে দিয়েছে তারা।

দলীয় সিদ্ধান্ত মেনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়াননি নীরব; স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...